এমএসএন- নামটা তৈরি আছে; কিন্তু মাঠে এক সঙ্গে দেখা যায়নি এই আদ্যাক্ষরের ফুটবলারদের। লিওনেল মেসি আর নেইমার গ্যালারি মাতালেও নিষেধাজ্ঞার জন্য যে নেই লুইস সুয়ারেস। উরুগুয়ে তারকা নামলে তিন জনের যোগফলে বার্সেলোনার আক্রমণভাগ কেমন রূপ নেবে? নেইমার মনে করছেন, তারা তিন জনে মিলে দারুণ কিছু করবেন। মেসি-নেইমার জুটির সাফল্যে ভর করেই মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে বার্সেলোনা। এ পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার করা ২৫ গোলের ১৭টিই এসেছে লাতিন আমেরিকার ওই দুই তারকার পা থেকে। অন্যদিকে, গত মৌসুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করেছিলেন সুয়ারেস। রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তিনি। অমন কার্যকরী এক স্ট্রাইকারকে সতীর্থ হিসেবে পেতে যাচ্ছে দেখে দারুণ খুশি নেইমার। মেসি তো আছেনই, এবার সুয়ারেসকে পেয়ে তাই দুর্দান্ত কিছু করার স্বপ্ন নেইমারের চোখে। “মেসি বিশ্বের সেরা আর লুইস সুয়ারেস ওপরের সারির খেলোয়াড়। আমার মনে হয়, আমরা একসঙ্গে ক্লাবের জন্য দারুণ কিছু করব।” এই মৌসুমের শুরুতেই লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেস। কিন্তু ফিফার নিষেধাজ্ঞার কারণে এতদিন নতুন দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হয়নি তার। অবশেষে চার মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক লড়াইয়ে অভিষেক হতে পারে সুয়ারেসের। তার আগে দেশের হয়ে ওমানের জালে দুইবার বল পাঠিয়ে ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছেন তিনি। এখন বার্সেলোনা সমর্থকদের মুখে মুখে ফেরা ‘এমএসএন’ একসঙ্গে জ্বলে উঠতে পারলেই হয়।
সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
Home »
sports news
» মেসি,সুয়ারেসেরসঙ্গে দারুণ কিছুকরবেন নেইমার






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন