আপাতত চালু হচ্ছে না internet.org !!!! ফেসবুক কর্তৃক পরিচালিত internet.org প্রকল্পের আওতায় বাংলাদেশে আজ ২১ এপ্রিল ফ্রি ইন্টারনেট চালুর কথা থাকলেও তা আপাতত সম্ভব হচ্ছে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ(ICT) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে। তবে যথাশীঘ্র এ সেবা চালু করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সূত্রানুসারে, মূলত মোবাইল কোম্পানিগুলোর(অপারেটর) অসহযোগিতার কারণেই প্রকল্পটি দীর্ঘসুত্রতার কবলে পড়েছে। দেশীয় মোবাইল অপারেটর রবি অ্যাজিয়াটা লিমিটেড এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করলেও অন্য অপারেটরগুলো এখনও কোন সিদ্ধান্তে পৌঁছায়নি। সম্ভবত তাদের “বিজনেস মডিউলের” কারণেই তাদের এ অনাগ্রহ। internet.org প্রকল্পের পণ্য বিপণন বিভাগের প্রধান ড্রু ট্রং আজ রাতেই ঢাকা আসছেন। তিনি সফরকালে পার্টনার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপ করবেন এবং নতুন পার্টনারের সন্ধান করবেন যাতে “ফি ইন্টারনেট সুবিধা” দ্রুত বাস্তবায়ন করা যায়। দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৫৯ হাজার এবং দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার। এত বিশাল পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারীকে আওতা বহির্ভূত রেখে প্রকল্পটি চালু করা হলে অনেক ব্যবহারকারীই এই সেবার বাইরে থেকে যাবে। পোস্টটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। Collected
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
Home »
All SIM Offer
,
Facebook tips
,
Free net tips
» আপাতত চালু হচ্ছে না internet.org !!!! ফেসবুক কর্তৃক পরিচালিত internet.org
প্রকল্পের আওতায় বাংলাদেশে আজ ২১ এপ্রিল ফ্রি ইন্টারনেট চালুর কথা থাকলেও তা
আপাতত সম্ভব হচ্ছে না। Rimon






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন