শনিবার, ৯ মে, ২০১৫

অবশেষে চালু হচ্ছে বিনামূল্যের ইন্টারনেট সেবা

সকল জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে আগামী রোববার থেকে দেশে চালু হচ্ছে ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবা ইন্টারনেট ডট অর্গ। আর এর মাধ্যমে বাংলাদেশের নেটিজেনদের দীর্ঘ প্রতীক্ষারও অবসান ঘটতে যাচ্ছে। জানা গেছে, প্রাথমিকভাবে মোবাইল অপারেটর রবির মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে। আর এই ইন্টারনেট সেবা ব্যবহারের মাধ্যমে ফেসবুক, উইকিপিডিয়া, জাতীয় তথ্য বাতায়ন এবং কিছু সংবাদপত্রের ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করা যাবে। পরবর্তীতে আরও ওয়েবসাইট এই সেবায় যুক্ত হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন