শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

[Root] গেম হ্যাক করুন গেম হ্যাকার দিয়ে! (টিউটোরিয়াল সহ)

[Root] গেম হ্যাক করুন গেম হ্যাকার দিয়ে! (টিউটোরিয়াল সহ) সুপ্রিয় এন্ড্রয়েড ইউজারগণ, আশা করি ভাল আছেন। বরাবরের মত, আজও আমি আপানদের জন্য একটি রুট এপ নিয়ে এলাম- এপটির নামঃ Game Hacker_3.1.apk ভার্সনঃ 3.1

Click to downlode 876 kb

. . এপটি ডাউনলোড করুন। ডাউনলোড তো করে ফেললেন। কিন্তু কাজ করবেন কি করে?? আরে ভাই টেনশন নিয়েন না, আমি আছি না! আপনাদের শিখিয়ে তবেই যাব। আগে যারা Game killer বা Game Gurdian এপগুলো ব্যাবহার করেছেন তারা এই এপটার কাজ অতি সহজ এ বুঝবেন। কিন্তু যারা করেননি তাদের জন্যই আমি এই টিউটোরিয়াল টা একটু বড় করে লিখছি, অনেক স্ক্রিনশট ও দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। এই টিউটোরিয়াল কে Game Hacker এপটির ফুল টিউটোরিয়াল বলা চলে না। বরং এটি একটা সামান্য অংশ মাত্র। আর আগেই বলে নেই, এই এপটা দিয়ে আপনি সব গেম হ্যাক করতে পারবেন না। কাজেই কোন গেম হ্যাক করতে গিয়ে কাজ না করলে আমাকে বকা দিবেন মনে মনে তা হবে না! আর শেষ কথা হল, এটা ইউজ করার জন্য অবশ্যই রুট লাগবে। যদিও আমি আগেই বলেছিলাম এটি একটি রুট এপ, তবু যদি কোন সম্মানিত জ্ঞানী ইউজার ভুলে গিয়ে থাকেন তাই মনে জরিয়ে দিলাম। অনেক প্যাচাল পারলাম। এবার আসল কাজে আসি। উপরের লিংক থেকে এপটা ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার এপটা ওপেন হলে একটা স্ক্রিন আসবে, তাতে চাইনীজ ভাষায় অনেক মজার মজার কথা লিখা থাকবে! :-p পারলে সব গুলা পড়েন, যদি ভাবেন যে আপনার দ্বারা সম্ভব না, তাহলে ডিরেক্ট নিচে চলে যান। নিচে দেখবেন দুইটা বক্স আছে, একটার বর্ডার সবুজ যাতে Yes লিখা আছে, আরেকটার লাল। সবুজ টাতেই ক্লিক করেন। নিচে স্ক্রিনশট দেখে বুঝে নিন। এই স্ক্রিন টা জাস্ট ইন্সটল করার পর প্রথম বার ই আসবে, আর কখন ও আসবে না। এবার রুট এক্সেস চাইলে পার্মিট করুন। নাউ ইউ আর আ হ্যাকার!!! রুট এক্সেস পার্মিট করার পর একটা উইন্ডো আসতে পারে চায়না লিখায় ভরা। ভয় পাওার কিছু নাই, জাস্ট যেকোন জায়গায় প্রেস করলেই ওই লেখা চলে গিয়ে ইংলিশ লিখা আসবে। এবার নিচের স্ক্রিন শট এর দেখানো জায়গায় চাপ দিয়ে এপটা মিনিমাইজ করে আপনি যে গেম টা হ্যাক করতে চান সেটা ওপেন করুন। এক্ষেত্রে আমরা Temple Run Oz হ্যাক করব। তো, আমরা গেম ওপেন করলাম। কিছুক্ষন প্লে করলাম। এবার গেম টি পজ করে গেম হ্যাকার ওপেন করুন। না না, গেম মিনিমাইজ করার দরকার নেই। দেখবেন গেম এর উপর ই একটা চিনহ যেটা চাপ দিলে গেম হ্যাকার টুল টা ওপেন হবে। ডিফল্ট ভাবে এটা ডিসপ্লে এর বাম দিকের উপরের কোণায় থাকে… কোন প্রব্লেম না। নিচের স্ক্রিনশট দেখেন। লাল বক্স দিয়ে চিনহিত করা আছে। এটা গেম এর স্কোর, ও! বলে রাখা ভাল, আজ আমরা কয়েন হ্যাক করব না। স্কোর হ্যাক করব। এক ই প্রসেস এ আপনি কয়েন ও হ্যাক করতে পারবেন। যা আমি নিচে শর্টলি বলে দিচ্ছি। এবার গেম টুল টি ওপেন করে ইনপুট বক্স এ ক্লিক করলেই আপনি সংখ্যা ইনপুট দেওয়ার জায়গা পাবেন। সেখানে আপনার বর্তমান স্কোর টি লিখুন (আমার ক্ষেত্রে যা 9840)। এবার সার্চ বাটন এ চাপ দিন। এবার দুইটি ঘটনা ঘটতে পারে, হয় নিচের প্রথম চিত্রের মত আসতে পারে, বা ২ নং। এখন , ১ নং আসলে আমরা Continue এ ক্লিক করলেই ২ নং চিত্রের মত আসবে। তবে যদি কোন গেম এখন যে প্রসেস টা বছি তাতে কাজ না হয় তাহলে আপনি Modify Now এও ক্লিক করতে পারেন। যাই হোক আমরা কন্টিনিউ করব। এবার আবার গেম হ্যাক্র মিনিমাইজ করে গেম খেলা শুরু করুন। আরো কিছুক্ষন খেলার পর, যখন আপনি যেটা হ্যাক করতে চান সেটার সংখ্যা পরিবর্তন হবে (আমরা যেহেতু স্কোর হ্যাক করছি, স্কোর সব সময় ই পরিবর্তিত হয়, কিন্তু কয়েন হ্যাক করার সময় আপনি নতুন কয়েন পেলে তবেই আপনার কয়েন সংখ্যা পরিবর্তিত হবে) তখন আবার গেম পজ করে গেম হ্যাকার ওপেন করে আপনার বর্তমান স্কোর টি ডান দিকের ঘরে লিখুন।(আমার ক্ষেত্রে ১২০০০) আবার সার্চ বাটন এ চাপ দিন। এবার ও দুইটি ঘটনা ঘটতে পারে, হয় আবার উপরের স্ক্রিনশট এর মত কন্টিনিউ ও মোডিফাই এর অপশন আসবে , বা নিচের স্ক্রিনশট এর মত আসবে। ১ম ক্ষেত্রে কন্টিনিউ করে আপনার স্কোর আবার চেঞ্জ করে এসে এই স্টেপ ফলো করুন, যতক্ষন না নিচের মত আসে। ও! আরেক কথা, যেসব গেম হ্যাক হবে না ওই গুলাতে এই স্টেপ এই সরি মেসেজ দিয়ে দেয় সাধারণত। যাই হোক, আপনারা নিচের মত 2 no. স্ক্রিন আনলেন। এবার ইনপুট বক্স টিতে ক্লিক করে সেখানে আপানর মনের মত সংখ্যা বসিয়ে দিন। অবশ্য একটা রেঞ্জ আছে, যার বেশি হবে না। যাই হোক, আপনি সংখ্যা দিয়ে মোডিফাই এ ক্লিক করুন। মোডিফিকেশন সাক্সেস লিখা আসলেই বুঝতে হবে আপনার কাজ শেষ। কি? কোন পরিবর্তন পাচ্ছেন না?? আরে ভাই গেম টা একটু খেললেই বুঝবেন! বিশ্বাস না হলে নিচে আমার স্কোর দেখেন। কত স্কোর দিসিলাম তাও মনে নাই। কষ্ট করে গুনতে পারব না!! যাই হোক, আমরা সক্সেস ফুললি গেম এর স্কোর হ্যাক করলাম। কিন্তু কয়েন এর ক্ষেত্রে?? এক্ষেত্রে আপনি গেম এ কিছু কয়েন সংগ্রহ করে এই টিউটোরিয়াল টিই ফলো করুন। জাস্ট স্কোর এর জায়গায় কয়েন দিয়ে করবেন। আর বলেছিলাম না, কিছু গেম হ্যাক করা যায় না, তার মধ্যে সাবওয়ে সার্ফার ও ক্লাস ওফ ক্লানস ও আছে। তবে এসব গেম হ্যাক করার উপায় পরবর্তী পোস্টে দিব। ধন্যবাদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন