1.কে তুমি?, 2.শেষের গান, 3.উদ্দেশ্য নেই, 4.কতদূর, 5.পাঁজরের ভাঙ্গা হাওয়া, 6.আমি সেই সুতো,7.তোমায় ঘিরে, 8.After the rise, 9.হিসেবের অভিশাপ, 10.আদর, 11.স্পর্শের বাইরে Credits: Vocals: Tahsan (All Tracks), Mithila (Track 2), Kona (Track 7), Elita (Track 11) & Tashfee (Track 8) Guitars: Tanvir Tori Bass : Sohel Choir : Lilacia Choir Bangladesh (Track 8) Mixing and Mastering: ZooEL (All tracks except 4 & 7) & Sajid Sarkar (Track 4 & 7) Photography: Artland Session Management: Aryan -------------________------------- Track- 01/ কে তুমি Album: উদ্দেশ্য নেই কে তুমি? কেনো এখানে? কেনো এতদিন পরে? পেছনে ফিরে দেখো তুমি, অপ্রত্যাশিত অতিথি চোখ ফেরালে বলো কেনো, ভয় পেয়েছো কি, নাকি অরতি? জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায় নিরন্তর ছিলে আমারই ছায়ায় তবে চোখ মেলাতে কি বিরোধ? ভুল করে একটাবার প্রাচীরটা ভেঙ্গে দেখো জমে আছে কত কথা ভুল করে বলে দিও জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা ভালোবাসি কেনো যে তোমায়, হবেনা আর কখনও বোঝা। জানেনা যে কেউ আমি অবতার সমাজের চোখে শুধু তিরস্কার ধ্বংস করে দিয়ে সে সংস্কার পূরণ করেছো দেরিদার সৎকার জানি প্রতিটা মুখপাঠ্য অন্তস্থ জানি বায়বীয় জগতে যে আমারই থাকো তবে চোখ মেলাতে কি বিরোধ? Track- 02/ শেষের গান Album: উদ্দেশ্য নেই শুনেছি আমি তুমি ভালোই আছো ভুলে গেছো আমায় আবার উড়তে শিখেছো শুনেছি আমি জীবন নাকি থেমে থাকে না তবু কেন আমি তোমায় ভুলতে পারিনা বল তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে আমি চেতন মনে, আর কতো দিন আমায় কাঁদাবে? যত দূরে থাকো, এত কেন কাছে আজও অনুভবে আছো তুমি যত দূরে থাকো, এত কেন কাছে সেই স্পর্শ তোমার আজও আছে শুনেছি আমি তুমি ভালোই আছো ভুলে গেছো আমায় আবার উড়তে শিখেছো শুনেছি আমি জীবন নাকি থেমে থাকে না তবু কেন আমি তোমায় ভুলতে পারিনা বল তুমি ছাড়া আর কে আছে আমার সব ফ্রেমে ফেলে আসা যত সুখের স্মৃতি কেনো আজ কাঁদাবে? যত দূরে থাকো, এত কেন কাছে আজও অনুভবে আছো তুমি যত দূরে থাকো, এত কেন কাছে সেই স্পর্শ তোমার আজও আছে বল আমায় ছাড়া সত্যি তুমি হাসতে যদি পারো তবে দূরেই থাকো অনেক দূরে হয়ে অন্য কারো Track- 03/ উদ্দেশ্য নেই Album: উদ্দেশ্য নেই উদ্দেশ্য কী? উদ্দেশ্য নেই তুই তবুও তো কাছে তোকে নিয়ে ঘুমের মাঝে তুই ডানা দিয়ে মেঘ কেটে হারাস মেঘে মেঘে থাকি আমি তোকে ঘিরে বাতাস হয়ে যাবে কি সেথায়? যেখানে আলো আর সুখের মিছিল তবে কেনো এই বসে থাকা উদ্দেশ্যহীন হারাবে কি আমার সাথে? উড়বে কি ডানা মেলে? Track- 04/ কতদূর Album: উদ্দেশ্য নেই ঐ দূরের আকাশ আজ রঙিন হলো বদলে যাওয়ার নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি উড়তে থাকা মিছিলে আর দেখছি তোমায় দু’চোখ জুড়ে বন্দী তোমার মায়াতে কতদূর, কতপথ একা একা ছুটে যাওয়া দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া চোখ মেলে তাকিয়ে ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা তোমায় জুড়ে হারিয়ে অনেক অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া আঁধার কোথায় পালিয়ে মনের গহীন দ্বারে সময় কড়া নাড়ে আছো তুমি পাশে দাঁড়িয়ে Track- 05/ পাঁজরের ভাঙ্গা হাওয়া Album: উদ্দেশ্য নেই আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে ক্ষণিকের পরিচয়ে ছন্দপতন এ প্রাণে পাঁজরের সেই হাড় হঠাৎ ব্যথায় কাতর সে যে ছুটে যায় ঐ হৃদয়ের বাম প্রকোষ্ঠে। ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ ভীত সন্ত্রস্ত ওই আদিমানবী দেখে। স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই মিথ্যে অভিনয়, ঠুনকো বাধা বিদ্রুপ ওদের পারবে না কিছু থামাতে, রাশিতে লেখা এ প্রেম তুমি জানো আমি তোমার, তুমি জানো আমি তোমার তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া। অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায় আদিমানবী কি ছলনা, নাকি প্রকোষ্ঠ বন্ধনী? আমি জেনেছি করে হেঁয়ালি, আমি দীপ্র সে আমারই। Track- 06/ আমি সেই সুতো Album: উদ্দেশ্য নেই আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো আমি সেই নৌকা হব যে তোমায় পাড় করে নিজেই ডুবে যাবো হব সেই চোখ যে তোমায় দেখেই বুঁজে যাবো হব সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হব হব সেই চাঁদ যে হয়ে গেলে রাত তোমায় আলো দেবে দিন ফিরে এলে আবার ফুরিয়ে যাবো শুধু ভালোবেসো আমায় ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনব রংধনু শুধু আপন থেকো ভালোবেসো আমায় করে প্রমাণ মহৎ তোমায় হয়ে যাবো আমি নগণ্য এ অপরাধ হলে আমি অপরাধী ভেবে নেবো এটাই পূণ্য Track- 07/ তোমায় ঘিরে Album: উদ্দেশ্য নেই তোমায় ঘিরে যে ভালোলাগা হয়নি বলা ভাষায় হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া সেই তুমি আজ কোথায় তোমাকে নিয়ে সেই স্মৃতিরা শুধু খুঁজে ফেরে আমাদের কি যেন কি ভেবে আছো সুদূরে এসোনা ফিরে হৃদয়ে সময় জুড়ে শুধু শূন্যতা নিরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনও তোমায় এভাবে তোমাকে নিয়ে স্বপ্নগুলো আজও খুঁজে ফেরে আমাদের কি যেন কি ভুলে হারিয়ে গেলে এসোনা ফিরে হৃদয়ে মনের আকাশে মেঘের ভেলা বেদনার বৃষ্টি ঝরে এতো কাছে ছিলে তবুও পারিনি কেন তোমায় বোঝাতে তোমাকে নিয়ে স্বপ্নগুলো আজও খুঁজে ফেরে আমাদের কি যেন কি ভেবে হারিয়ে গেলে এসোনা ফিরে হৃদয়ে তোমাকে নিয়ে স্বপ্নগুলো আজও খুঁজে ফেরে আমাদের কি যেন কি ভুলে হারিয়ে গেলে এসোনা ফিরে হৃদয়ে Track- 08/ After the rise Album: উদ্দেশ্য নেই This man I am, this sinner within The time has come for me to rise finally You are not alone, I’m ready too The time has come for us to rise finally This is a reason we have been called A calling that we shared The time has come to rise above despair The greed and lust we celebrate The selfish lives we lived They brought us down, but finally we see There's a God in us all The source of peace and endless bliss All we have to do is rise and be with thee The endless greed, pursuit for more will end as we rise It will make room for gratitude And we will be just free after the rise It is not the end, the fight is still on It is hard to see beyond the vague reality The things we teach brew greed and regret The cluttered thought still wins as we rise finally Track- 09/ হিসেবের অভিশাপ Album: উদ্দেশ্য নেই তুমি কোথায়? বিরহ যুদ্ধে আমি নিঃসঙ্গ অস্থির আমার আণবিক কণাগুলো খুঁজেফেরে ইহকাল আমার আণবিক কণাগুলো খোঁজে অনন্তকাল বদলে যাবো আমি, ধুলোয় মিশে যাবে অস্থি স্বর্গের প্রবেশদ্বার কেন উন্মুক্ত হবে না তোমার আদেশে অনলের বিচ্ছুরণ কেন সত্তা ঘিরে আমার এ পূণ্য, আমার এ পাপ তোমার হিসেবের অভিশাপ দুঃসাহস এ আমার আমি করছি প্রতিবাদ মনের কোঠায় জমে থাকা কথাগুলো এতো সরল সত্য তবু কেনো.. বলতে কেন বারণ? কেনো এতো ভয়? বিনম্র শ্রদ্ধা, নিষ্কলুষ কৃতজ্ঞতা তোমার কাছে সমর্পণ তবু বলতে দ্বিধা করবো না মনের কোঠায় অব্যক্ত প্রতিবাদের সত্য ভাষা Track- 10/ আদর Album: উদ্দেশ্য নেই তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছে আছো ভুলে সেই আদর তুমি ধুলো জমা স্মৃতীর কাব্যে তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছো ভুলে সেই আদর তুমি, আমি নেই পাশে কিছু খামখেয়ালী প্রেম কিছু রূপকথার ভাষা আজও আমার স্মৃতিতে কিছু মিথ্যে সংগ্রাম নিয়ে অবোধ শরীরে বেঁচে আছি সেই আদরে কিছু হাসি ঠাট্টার বেলা, কিছু সারারাত কথা বলা আজও আমার স্মৃতীতে কিছু দেয়ালে দেয়ালে প্রেম, কোটি লোমকুপের গহীনে বেঁচে আছি সেই আদরে বিষন্নতার আড়ালে আছে, জমে থাকা প্রেম। গুটি গুটি পায়ে প্রেম শেখা তোমার ঐ স্পর্শ ছিলো আদর মাখা একা প্রহরে এযে নতুন সুর ধরে, বেঁচে আছি আমায় নিয়ে আজ ভাববোনা তোমায়, আর গড়বোনা স্বপ্ন, থাকব বেঁচে সেই আদরে। Track- 11/ স্পর্শের বাইরে Album: উদ্দেশ্য নেই ফ্রেমে বন্দী কোন ক্যামেরায় গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি অথবা বর্ষার আকাশে মেঘের আদলে লুকিয়ে থাকা ঐ রোদ তুমি তোমার ঐ মেঘকালো চোখের ভাষায় মাতাল করা হাসি আর ভেজা চুলে গোলাপি ঐ ঠোঁটের ব্যালকনিতে রঙ তুলিতে আঁকা আমার অবসর বিকেল সব তুলনার উর্ধ্বে তুমি আজও তোমার স্পর্শ লোভে খুঁজি তোমায় স্বপ্ন গানে আজও তোমার অপেক্ষাতে টুকরো কিছু বাক্যে স্বপ্নে আপন মাঝখানে অদৃশ্য দেয়াল খুঁজে ফিরি তোমায় কোন মায়ায় দাঁড়িয়ে যেন উপহাসে হারিয়ে সেই সকাল, হারিয়ে সেই বিকেল বৃষ্টি ভেজা দুপুর, অলস মেঘ রোদ্দুর আসবে না জানি ফিরে TAGs: #কে_তুমি?, #শেষের_গান, #উদ্দেশ্য_নেই, #কতদূর, #পাঁজরের_ভাঙ্গা_হাওয়া, #আমি_সেই_সুতো, #তোমায়_ঘিরে, #After_the_rise, #হিসেবের_অভিশাপ, #আদর, #স্পর্শের_বাইরে
রবিবার, ১৫ মে, ২০১৬
Home »
Nice Facebook status
,
Top funny news
» উদ্দেশ্য নেই (2014) #Tahsan's Lyrics - Album: Uddesso Nei






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন