রবিবার, ২৬ জুলাই, ২০১৫

আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি ইন্টারনেট মোডেম হিসেবে ব্যবহার করবেন কিভাবে?

কমন একটি প্রশ্ন যেটা প্রায়ই আমাদের সুনতে হয়। আর তাই আজকে আর দেরি করে টিপস টি নিয়ে লিখা স্টার্ট করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। তবে চলুন আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। কিভাবে খুব সহজেই আপনার স্মার্টফোন কে মোডেমে রূপান্তর করবেন, তার স্টেপ বাই স্টেপ পদক্ষেপ। ১। প্রথমে আপনার স্মার্টফোনের ডাটা কানেকশন অন করুন। ২। এবার আপনার স্মার্টফোন টি ডাটা ক্যাবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন। ৩। ইউএসবি ক্যাবল স্টোরেজ অপশনে ক্লিক করা থেকে বিরত থকুন। ৪। এবার সরাসরি সেটিং অপশনে চলে যান। ৫। মোর ওয়্যারলেস থেকে Tethering & portable Hotspot ৬। এবার USB tethering বক্সে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। ব্যাস হয়ে গেছে এবার দেখুন আপনার পিসি নেট কানেকশন পেয়ে গেছে। দেখেছেন কতোই না সহজ সুধু ট্রাই করতে হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন